বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলা হচ্ছিল এবারের বিশ্বকাপের হট ফেবারিট ফ্রান্সকে। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করা ফ্রান্স পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছিল নরওয়ের বিপক্ষে। নরওয়েকে স্রেফ উড়িয়ে দিচ্ছে তারা। ওসমান দেম্বেলে মাতে ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের ৭ মিনিটে ডিবক্সের ভেতর থেকে, ২০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে এবং ৩২ মিনিটের মাথায় আবার ডি বক্সের ভেতর থেকে বা পায়ের শটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করলেন এই ব্যালন ডি\'অর জয়ী ফুটবলার৷ ফ্রান্স ফুটবলের ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়লেন তিনি। এর আগে জাও ফন্টেইন ও কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করেছিলেন। আরআর/আইএন
রাজনীতি
৩২ মিনিটেই নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক দেম্বেলের






