
নিরাপত্তাকর্মীর ‘নিরাপত্তাহীন’ জীবন
রাজধানীর মোহাম্মদপুরে শেখেরটেক এলাকায় বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরীর কাজ করেন ৫৮ বছর বয়সী অহিদুল ইসলাম। ১৬ বছর আগে যখন এ পেশায় এসেছিলেন, তখন অহিদুলের মূল বেতন ছিল প্রায় আড়াই হাজার টাকা; এখন পান ৯ হাজার ৩৩৩ টাকা। আর অতিরিক্ত সময় কাজ করলে মাস শেষে বেতন বেড়ে দাঁড়ায় ১৪ থেকে ১৬ হাজার...











