ফরিদপুরের মধুখালীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে (২৮) আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত থেকে বিভিন্ন ফেসবুকে আইডিতে প্রান্তকে আটকের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী উপজেলা সদরের গোন্দারদিয়া এলাকার বাসিন্দা। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২১ জুন বিকেলের দিকে মধুখালী উপজেলার পৌরসদরের গোন্দারদিয়া এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন প্রান্ত। তখন তার পরনে ছিল লুঙ্গি, কাঁধে একটি ল্যাপটপের ব্যাগ। এসময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি (স্থানীয়রা তাদের ডিবি পুলিশের সদস্য বলে দাবি করছেন) প্রান্তকে ঘিরে ধরেন। লাল রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তি প্রথমে প্রান্তর গতিরোধ করেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে সাদা টি-শার্ট পরিহিত আরেক ব্যক্তি এসে প্রান্তকে ধরে তল্লাশি শুরু করেন। এরপর তাকে দুই হাত দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় সাদা টি-শার্ট পরিহিত এক ব্যক্তি গালি দিয়ে প্রান্তকে থাপ্পড় মারেন। তখন লাল টি-শার্ট পরা অপর ব্যক্তি তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘মারিস না’। ভিডিওর ৪৩ সেকেন্ডের সময় ছাই রঙের চেক শার্ট পরা আরেক ব্যক্তিকে মোবাইলে বলতে শোনা যায়, ‘লাঠি নিয়ে মরিচবাজার এলাকায় আসেন, দ্রুত আসেন’। পরে তাকেও ইশতিয়াকের দেহ তল্লাশির কাজে অংশ নিতে দেখা যায়। আরও পড়ুন ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ওসি প্রত্যাহার ভিডিওতে দেখা যায় একটি সাদা রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে আসে। সেখান থেকে নারী সদস্যসহ আরও কয়েকজন এসে অভিযানে যুক্ত হন। ভিডিওর দুই মিনিট সাত সেকেন্ডের সময় ছাই রঙের শার্ট পরা ব্যক্তিকে কিছু একটা দেখিয়ে ‘এই যে এক টোপলা’ বলতে শোনা যায়। তবে ভিডিওতে দেখা যায়, ওই বস্তুটি ইশতিয়াককে তল্লাশির স্থান থেকে কিছুটা দূরে ছিল। এ বিষয়ে ইশতিয়াকের মা খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, ‘আটকের…
রাজনীতি





