পল্লবী শর্মা টালিউডের পরিচিত ও জনপ্রিয় মুখ। অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ‘কে আপন কে পর’-এর জবা কিংবা ‘নিম ফুলের মধু’-র পর্ণা এই চরিত্রগুলোর মাধ্যমে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। বর্তমানে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন প্রধান চরিত্রে। পর্দায় বনেদি যৌথ পরিবারের আদর্শ বউমার ভূমিকায় দেখা গেলেও বাস্তব জীবনের গল্পটা বেশ অন্যরকম তার । খুব ছোট বয়সেই বাবা-মাকে হারিয়েছেন পল্লবী। এরপর বাবার বোনের কাছেই বড় হয়েছেন তিনি। তাঁর পিসি একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই ছোটবেলা থেকে স্টুডিওপাড়ায় যাতায়াত ছিল পল্লবীর। আর সেখান থেকেই অভিনয়ের প্রথম সুযোগ পান। তারপর ধীরে ধীরে শুরু হয় তাঁর অভিনয়জীবনের পথচলা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না অভিনেত্রী। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভালো থাকা। ক্যারিয়ার, জনপ্রিয়তা কিংবা তারকাখ্যাতির চেয়েও মানসিক শান্তি ও স্বস্তিকে বেশি গুরুত্ব দেন তিনি। অভিনয়ের পাশাপাশি পল্লবীর আরেকটি বড় আকর্ষণ তাঁর অনবদ্য ফ্যাশন সেন্স। কখনও শাড়ির ঐতিহ্যবাহী সাজে, কখনও আবার ওয়েস্টার্ন পোশাকের আধুনিক আবেদনে ধরা দেন তিনি। ট্রেন্ডি স্টাইলের সঙ্গে নিজের স্বাভাবিক সৌন্দর্যকে মিলিয়ে নেওয়ার দক্ষতাই তাঁকে আলাদা করে তোলে। মিষ্টি হাসি, সহজাত সৌন্দর্য আর রুচিশীল স্টাইলিং—সব মিলিয়ে তিনি যেন ছোটপর্দার অন্যতম স্টাইল আইকন। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক অভিনেত্রীর কিছু নজরকাড়া লুক।






















