বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। ‘আই’ গ্রুপের দুই দলই নিশ্চিত করে ফেলেছে নকআউট। এরপরও এই ম্যাচ নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। এই উন্মাদনার মূল কারণ আধুনিক ফুটবলের দুই দাপুটে স্ট্রাইকার আরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপের প্রথম আন্তর্জাতিক লড়াই দেখা। তবে এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে নরওয়ে। হালান্ডকে বেঞ্চে রেখেই মাঠে নামছে দলটি। তবে ফ্রান্সের শুরুর একাদশে আছেন এমবাপে। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সেই ম্যাচের জন্য দুই দলের শুরুর একাদশ দেখে নেওয়া যাক। নরওয়ে একাদশ এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। ফ্রান্স একাদশ মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে