মুনাফা কম পেলে কিংবা লাভের দিক থেকে ব্যাংকে টাকা জমা রাখার পরিবর্তে সঞ্চয়পত্রের বিনিয়োগ আকর্ষণীয় না হলে মানুষ সঞ্চয়পত্র কিনতে আগ্রহী হবে কি-না সেই প্রশ্নও উঠছে। সাধারণত অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী পরিবারের সদস্য কিংবা গৃহিণীরা সঞ্চয়পত্র বেশি কেনেন- এমন ধারণা প্রচলিত আছে।