আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন একটি ট্রেন চলাচল শুরু করবে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত গীতিনাট্য ‘অভিযান’-এর নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয়েছে। ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করবে, আর শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।আদেশে বলা হয়, ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। ফিরতি যাত্রায় গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন স্টেশনে যাত্রাবিরতি দেবে।৮টি কোচ বিশিষ্ট এই ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। এতে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির বসার ব্যবস্থা থাকবে। ট্রেনটি পরিচালনার জন্য জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করা হবে। বাংলাদেশ রেলওয়ে ইতিমধ্যে টিকিট বিক্রি, ইঞ্জিন ও ক্রু সরবরাহসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।\
রাজনীতি
৩ ঘণ্টায় ঢাকা থেকে গোপালগঞ্জ, আসছে ট্রেন

শেয়ার করুন







