জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে বেচাকেনার মাধ্যম বিক্রয় ডটকম। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বিভাগ: সেলস।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ২-৫ বছর।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়সসীমা: ২৫-৩৫ বছর।
কর্মক্ষেত্র: অফিসে।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, ভ্রমণ ভাতা, উৎসব বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৮ আগস্ট ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম








