জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ‘ট্রেইনি অফিসার টু অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

পদের নাম: ট্রেইনি অফিসার টু অফিসার (জি-ওয়ান)।

পদসংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি বা সংশিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ১৭ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস