ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেরিটোরি সেলস ম্যানেজার (লিফট সেলস)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেরিটোরি সেলস ম্যানেজার (লিফট সেলস)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ২–৪ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: ২৫–৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ও দৈনিক ভাতা, ইনসেনটিভ, মুনাফার অংশ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমা ও সার্ভিস সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম








