নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী বলেছেন, ‘আমি শুধু জানতাম শিবপুরে একটি প্রতিবন্ধী স্কুল আছে, কিন্তু আজ সরেজমিন পরিদর্শন করে আমার খুব ভালো লেগেছে। এই স্কুলের উন্নয়নে যা যা করা দরকার, আমি সব করব। আজ থেকে এই স্কুলটি আমার নিজের, এর যাবতীয় দায়িত্ব আমি নিলাম।’শনিবার (২৭ জুন) দুপুরে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও ফল উৎসবের আয়োজন করা হয়।সংসদ সদস্য মনজুর এলাহী আরও বলেন, বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চলছে। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করায় তিনি স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করেন।শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিষ রিকাবদার, সদস্য জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম।স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান এবং শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব শেখ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাজনীতি
‘আজ থেকে এই স্কুলটি আমার, দায়িত্ব নিলাম আমি’

শেয়ার করুন







