বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গলা চেপে ধরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, আন্দোলনরত কোনো সাধারণ শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী গলাধাক্কা দিয়েছেন।

তবে, এ দাবির সত্যতা নাকচ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। ঘটনাটি কোনো সাধারণ শিক্ষার্থীর সঙ্গে ঘটেনি, বরং শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদলের এক নেতা তারই এক কর্মীকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে ফ্যাসিস্টের দোসর ও জাশির বট পেজ বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন আমান।

আরও পড়ুন

শিক্ষার্থীদের অবরোধে স্থবির ঢাকা

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

jagonews24.com

ফেসবুক পোস্টে আমানউল্লাহ আমান লেখেন, ‌‘আন্দোলনরত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। একজন শিক্ষার্থীর গলা চেপে ধরার যে ছবি, ভিডিও পোস্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে ছাত্রদল নেতা একজন শিক্ষার্থীর গলা চেপে ধরছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ঘটনা আন্দোলনে আসা কোনো শিক্ষার্থীর সাথে ঘটেনি।’

আরও পড়ুন

সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

‘উল্টো আন্দোলনে আসা একজন শিক্ষার্থীর কথার উত্তর ছাত্রদলের একজন কর্মী দিতে গেলে কেন্দ্রীয় সংসদের একজন নেতা অধীনস্থ ইউনিটের ওই কর্মীকে শিক্ষার্থীদের সাথে তর্কে যাতে না জড়ায় সেজন্য নিবৃত্ত করতে তাৎক্ষণিকভাবে কাজটি করেছেন।’

তিনি আরও লেখেন, ‘পতিত ফ্যাসিস্টের দোসর এবং জাশির বট পেজ ও আইডি থেকে এই ঘটনা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এই অপপ্রচারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার এবং কারও প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করছি।’

কেএসআর/