চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ক্যাম্পাসসংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলার কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি ববির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বিভাগে। সহপাঠীরা জানান, ববিসংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলায় ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার রাতে পাশের ফ্ল্যাটের শিক্ষার্থীরা কক্ষটি থেকে গন্ধ পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বন্দর থানা পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।






