দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ বেড়ে ৩৩ দশমিক ১ বিলিয়ন ডলারে উঠেছে। এর আগে গত সপ্তাহে নিট রিজার্ভ ছিল সাড়ে ৩২ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক ঋণ ছাড় হওয়ার কারণে রিজার্ভ বাড়ছে। এছাড়া আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রিজার্ভ বাড়ার মধ্যেও ডলারের দাম ফের বেড়েছে। বর্তমানে এলসির ক্ষেত্রে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৭০ পয়সা দরে বিক্রি করছে ব্যাংকগুলো। তবে বেশির ভাগ ব্যাংক ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করছে।








