টানা তিন দিনের ভারী বর্ষণে বান্দরবানে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা বেড়েছে। পাহাড়ি ঢলে জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরীতে পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় বান্দরবানের সাত উপজেলায় ২২০টি জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।