বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।