যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত বাংলাদেশ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুবেল হোসেন। ১৮ জুলাই ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সাবেক আর্চার মো. রুবেল হোসেন বর্তমানে একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক। আর্চারির মাঠে খেলোয়াড় হিসেবে তার রয়েছে গৌরবময় অতীত। ২০০৪ সালে অনুষ্ঠিত ১ম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে তিনি রৌপ্য পদক অর্জন করেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত ১ম সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী দলের সদস্য ছিলেন।

আরও পড়ুন

বিশ্ব প্যারট দিবসে ‘পাখি-বন্ধু’ পুরস্কার পেলেন সামিনা ইসলাম

তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি দেশের আর্চারির উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছেন। তার সাংগঠনিক দক্ষতা, অতীত অভিজ্ঞতা ও খেলাধুলার প্রতি নিবেদিত মনোভাবের স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি দেশের আর্চারিকে আরও শক্তিশালী করা, নতুন প্রতিভা গড়ে তোলা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য বৃদ্ধি এবং আধুনিক ও স্বচ্ছ ক্রীড়া প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি

মো. রুবেল হোসেন বলেন, ‘আর্চারি আমার আবেগ, আমার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন খেলোয়াড় হিসেবে যে শিক্ষা পেয়েছি, একজন উদ্যোক্তা হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো দেশের আর্চারির উন্নয়নে কাজে লাগাতে চাই। এ দায়িত্ব আমার জন্য সম্মানের, একই সঙ্গে বড় একটি দায়বদ্ধতা।’

এসইউ