গ্রুপ-এ: জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড গ্রুপ-বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, মায়ানমার গ্রুপ-সি: চায়না, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং চায়নাআগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগায়ো শহরের অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মায়ানমার। এই চার দল গ্রুপ-বি’তে একে অন্যের সঙ্গে লড়াইয়ে নামবে। এশিয়ান গেমস উপলক্ষে ফুটবল ইভেন্টের আনুষ্ঠানিক ড্র গতকাল জাপানে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ১২টি দলকে তিন গ্রুপে বিভক্ত করে এই ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত গেমসের ফুটবল ইভেন্টের লড়াই অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা দু’টি তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবলে একবারই অংশগ্রহণ করেছে। চার বছর আগে চায়নায় হাংজু এশিয়া গেমসে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। ঐ আসরে তিন ম্যাচের একটিতে ড্র করলেও বাকি দু’টিতে পরাজিত হয় বাংলাদেশ।"গ্রুপ-বি" এই গ্রুপটিকে কঠিন মানছেন অধিনায়ক মারিয়া মান্দাও। তিনি বলেন, ‘আসলেই অনেক কঠিন গ্রুপে পড়েছি আমরা। আমাদের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ দুই কোরিয়াই অনেক শক্তিশারী। মায়ানমারের বিপক্ষে হয়তো জিততে পারবো। তবে সবচেয়ে বড় কথা হল মাঠে নামলে আমরা বুঝতে পারবো কি হবে। তবে চেষ্টা করব ভাল খেলা উপহার দিতে।’এর আগে ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত ১৯তম আসরের মধ্য দিয়ে এশিয়ান গেমসে অভিষেক হয়েছিল বাংলাদেশের মেয়েদের। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটিতে ড্র ও দু’টিতে হেরে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ। এবার তাই নিজেদের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ার লক্ষ্য থাকবে লাল-সবুজদের।