বান্দরবানে ক্ষতিগ্রস্ত দুইশো পরিবারের মধ্যে ত্রাণ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এমপি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে বান্দরবান পৌরসভার ডনবক্সো প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা প্রদান করেন তিনি।
এসময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার গোপা বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নয়ন চক্রবর্তী/এসজেডএইচ/জেআইএম








