লাইসেন্সবিহীন ও অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে সম্মিলিত উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বুধবার সকাল থেকে এই অভিযান শুরু করে বিসিসি। প্রথম দিনে অর্ধশত অবৈধ থ্রি-হুইলার আটক করা হয়েছে। কয়েক বছর যাবৎ অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজট লেগেই থাকে। এই নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সমন্বয় সভায় বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, প্রশাসনিক কর্মকর্তা, থ্রি-হুইলার চালক-মালিকরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মহানগরীর পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, থ্রি-হুইলারের বর্তমান ভাড়ার হার অপরিবর্তিত থাকবে এবং যাত্রীদেরকে বিদ্যমান ভাড়াতেই সেবা দেওয়া হবে। যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি বা বৈধ কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করা হচ্ছে।