পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবনের দায়ে ৩ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জুলাই) ও সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন এই অভিযানগুলো পরিচালনা করে।আদালত সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার মল্লিকচক এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ২ জনকে আটক করা হয়। তারা হলেন মল্লিকচক গ্রামের আব্দুল লতিফের ছেলে শিহাব উদ্দিন (২৩) এবং আফজাল সরকারের ছেলে নাছিম উদ্দিন (২৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়।অন্যদিকে, সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় পরিচালিত অভিযানে সারুটিয়া গ্রামের রাসেল (৩০) নামের এক যুবককে মাদক সেবনের দায়ে আটক করা হয়। আদালত তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।/