ভোলার প্রধান প্রধান সড়কের বড় ব্রিজগুলোর দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা ঝুলিয়ে সুসজ্জিত করা হয়েছে। গত পাঁচ দিন ধরে এ নিয়ে আলোচনা থাকলেও কারা এই পতাকা ঝুলিয়েছেন এ বিষয়ে জানেন না রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার বিকালে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের পতাকা যেমন টানানো হচ্ছে, তেমনি কালেমা লেখা সাদা পতাকা টানানো হয়েছে।