বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে ১৯তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে মোট ৩১টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম ও সংখ্যা: উপব্যবস্থাপক (আইসিটি) ১টি (পে গ্রেড-৬)
যোগ্যতা: সিএসই/আইটি/ আইসিটি/ ইসিই/ইটিই/সিএস বিষয়ে স্নাতক।
বেতন: ৭০,০০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ৪টি (পে গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে স্নাতক ডিগ্রি পাস।
বেতন: ৫২,০০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৪টি (পে গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যালে স্নাতক।
মূল বেতন: ৫২,০০০ টাকা
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (এইচআর/অ্যাডমিন) ১টি (পে গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম/ ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস।
বেতন: ৫২,০০০ টাকা
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব) ২টি (পে গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: কমার্স/ফাইন্যান্স/ অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা বিবিএ (অ্যাকাউন্টিং/ ফাইন্যান্স)।
বেতন: ৪০,০০০ টাকা
৬. পদের নাম ও সংখ্যা: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/ অ্যাডমিন) ১টি (পে গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম/ ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস।
বেতন: ৪০,০০০ টাকা
৭. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ৫টি (পে গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন: ৪০,০০০ টাকা
৮. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৫টি (পে গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন: ৪০,০০০ টাকা
৯. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশল (পাওয়ার) ১টি (পে গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন: ৪০,০০০ টাকা
১০. পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাবরক্ষক ১টি (পে গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক।
বেতন: ২৬,০০০ টাকা
১১. পদের নাম ও সংখ্যা: স্টোর সহকারী ১টি (পে গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস।
বেতন: ২৬,০০০ টাকা
১২. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (হালকা) ২টি (পে গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান।
বেতন: ২০,০০০ টাকা
১৩. পদের নাম ও সংখ্যা: মালি ১টি (পে গ্রেড-১৯)
যোগ্যতা: জেএসসি বা সমমান।
বেতন: ১৪,৫০০ টাকা
১৪. পদের নাম ও সংখ্যা: ক্লিনার ২টি (পে গ্রেড-১৯)
যোগ্যতা: জেএসসি বা সমমান।
বেতন: ১৪,৫০০ টাকা
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১২ জুলাই, ২০২৬; বিকেল ৫টা।
আরও পড়ুন:








