বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪তম থেকে ২০তম গ্রেডের অসামরিক পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। প্রতিষ্ঠানটি ১৯টি ক্যাটাগরিতে মোট ১৭৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২৮ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ থেকে ১৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বিজিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি পরিশোধ করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ জুলাই। আবেদন করার শেষ সময় ২৮ জুলাই ২০২৬, বিকেল ৫টা।