শিশুরা যাতে অবহেলায় শিক্ষা থেকে ঝরে না যায় সেজন্য উপযুক্ত সুযোগ তৈরি করার তাগিদ দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত স্কুুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করে তিনি বলেন, এই শিশুদের সমাজে সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে।