২০২৬ ফিফা বিশ্বকাপ যত নকআউট পর্বের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ফুটবলপ্রেমীদের রঙিন উপস্থিতি, অভিনব সাজ, পতাকামিছিল ও বিজয় উদ্‌যাপন বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে শুরু করে আর্জেন্টিনা, ব্রাজিল, মিসর ও কেপ ভার্দে—বিশ্বকাপ ঘিরে সমর্থকদের এমনই কিছু আবেগঘন ও বর্ণিল মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ খেলায় মেতে উঠেছেন নরওয়ের সমর্থকেরা
কানসাস সিটির স্টেডিয়ামে কলম্বিয়া-ঘানা ম্যাচের আগে গ্যালারিতে কলম্বিয়ার এক সমর্থক
স্পাইডার–ম্যানের মুখোশ পরে গ্যালারিতে হাজির এক কলম্বিয়ান সমর্থক
ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের (হেক্সা) প্রত্যাশায় এক নারীর মাথায় পতাকার নকশা করা হচ্ছে
কানসাস সিটির স্টেডিয়ামে খেলা শুরুর আগে ঘানার সমর্থকদের উচ্ছ্বাস
বুয়েনস এইরেসে সিংহের বেশে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে আর্জেন্টিনার জয় উদ্‌যাপন করছেন এক সমর্থক
যুক্তরাষ্ট্রের মায়ামিতে ঘানার বিপক্ষে খেলা দেখতে জড়ো হয়েছেন কলম্বিয়ার সমর্থকেরা
কেপ ভার্দের রাজধানী প্রাইয়ায় আর্জেন্টিনার বিপক্ষে খেলার সময় উদ্বিগ্ন সমর্থকেরা
কানসাস সিটিতে খেলা শুরুর আগে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকায় চুমু দিয়ে শুভকামনা জানান কলম্বিয়ার সমর্থকেরা
গ্যালারিতে কলম্বিয়ার স্কার্ফ তুলে দলকে সমর্থন জানাচ্ছেন এক সমর্থক
ব্রুকলিনে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকার মিছিলে উচ্ছ্বসিত সমর্থকেরা
ম্যাসাচুসেটসের ব্রকটনের লুয়ান্ডা রেস্তোরাঁয় দলের দ্বিতীয় গোলের পর উল্লাসে ফেটে পড়েন কেপ ভার্দের সমর্থকেরা
অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর কায়রোর আল-শোরুক সিটিতে জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করছে এক মিসরীয় শিশু
কানসাস সিটির স্টেডিয়ামে খেলা শুরুর আগে গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকের উচ্ছ্বাস