দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের বিশ্বখালে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নিজস্ব উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ আনুষ্ঠানিকভাবে পোনাগুলো বিশ্বখালে অবমুক্ত করেন। অবমুক্ত করা পোনাগুলোর মধ্যে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার নিজ বাড়ির পুকুরে এই মাছের পোনাগুলো চাষ করেছিলেন। খালটিতে দেশীয় মাছের বংশবিস্তার ও উৎপাদন বাড়াতে তিনি এই মহতী উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা এই বিশ্বখালে পোনা অবমুক্ত করার সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।/