চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আক্তার সীমা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার কধুরখীল শরীফপাড়ার আলী চান তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সীমা শরীফপাড়ার প্রবাসী জানে আলমের স্ত্রী।

আরও পড়ুন

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

নিহতের ভাই সাকিব জানান, সীমার স্বামী প্রবাসে রয়েছেন। আগের স্ত্রী মারা যাওয়ায় সীমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকেই শ্বশুর ও শাশুড়ি মিলে সীমাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, রাতে খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এমডিআইএইচ/এমএমকে