চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে। রাহাত ধোরলা গ্রামের মুন্সি চেয়ারম্যান বাড়ির মো.লিটনের ছেলে। সে সারোতলী পূর্ণ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাহাতের বাবা লিটন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মাদরাসার পুকুরে একা গোসল করতে গিয়েছিল রাহাত। সে দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বলেন, বিকেল ৩টার দিকে রাহাত নামের এক শিশুকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। সে পুকুরে ডুবে গিয়েছিল বলে তার স্বজনরা জানিয়েছেন।

এনডিআইএইচ/এএমএ