বায়ুদূষণের তালিকায় আজ ব্রাজিলের সাও পাওলো ও রাজধানী ঢাকার বাতাস একই মানের। সাও পাওলো রয়েছে ২৩ নম্বরে এবং ঢাকা রয়েছে ৩৪ নম্বরে।

অন্যদিকে, সাওপালোর দূষণ স্কোর ৭০ এবং ঢাকার ৬৫ অর্থাৎ এই দুটি শহরের বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টা ৫৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এদিকে, শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ এই শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এসএনআর