চাকরিতে উন্নতি
জাহিন: জানিস, আমি আগে যেখানে কাজ করতাম, সেখানে আমার ওপরে পঞ্চাশজন কাজ করত। এখন যেখানে কাজ করি, সেখানে আমার নিচে পঞ্চাশজন কাজ করে।
সাদিদ: তাহলে তো অল্প দিনেই তুই খুব উন্নতি করে ফেলেছিস।
জাহিন: আরে না বন্ধু, আগে আমার অফিস ছিল একতলায়, এখন আমার অফিস তিনতলায়।
হোজ্জার কৌতুক
সার্কাস দল
দর্শকের অভাবে ছোট সার্কাস দলটির খুব দুরবস্থা। সার্কাস দলের মালিক ঠিক করলেন, দল ভেঙে দেবেন। তাই নিজের তাঁবুতে ডাকলেন দলের সব কর্মী আর খেলোয়াড়কে। ডেকে বললেন, ‘দেখো, আর লোকসান দিয়ে “শো” করার কোনো মানে হয় না। আমি আজ দল ভেঙে দিচ্ছি। তবে এখনই সবার বেতন বুঝিয়ে দিতে পারছি না। হাতে একদম পয়সা নেই। এখন পয়সা পাবে মাত্র তিনজন। ডাকু, যে একটা কিলে থান ইট গুঁড়িয়ে দেয়; স্যামসন, যে তিনটে ক্লাউনকে মাথার ওপর তুলে আছাড় মারে; আর গামা, যে চোখ বুজে ছোরা ছোড়ে টার্গেটের দিকে।’
কিআ নিয়ে কৌতুকহাস্যরসের তিন কৌতুক







