চাঁদপুরের মেঘনায় ঘূর্ণি স্রোতে পড়ে ৫২০০ বস্তা ধান-চাল নিয়ে একটি ট্রলার উল্টে গেছে। বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার সংলগ্ন মদিনা মসজিদ ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।