অতিবৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে ৩০ জনের মৃত্যু, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরার রায় বহাল। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
রাজনীতি
চট্টগ্রামে পাহাড়ধসে এ পর্যন্ত মৃত্যু ৩০ | জনপ্রশাসনের ১৭২ উপসচিবের পদোন্নতি

শেয়ার করুন
রাজনীতি

অতিবৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে ৩০ জনের মৃত্যু, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরার রায় বহাল। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
শেয়ার করুন

খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে এক যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে।বিস্তারিত

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি পিচ সড়কের বেশ বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।বিস্তারিত

দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারসিজ আলম। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালু চর মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। এ...

নির্বাচন আয়োজনের জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের তথ্য চেয়ে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সীমানা ও ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।বিস্তারিত

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করছেন এক নারী। স্বজনেরা টের পেয়ে দ্রুত মা ও শিশুসন্তানদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।বিস্তারিত

চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী আগস্ট মাসে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার সিদ্ধান্তের প্রস্তাবের ওপর মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের...বিস্তারিত

রাজধানীর ফকিরাপুলের এক হোটেল থেকে আর্জেন্টিনার খেলা দেখতে বের হয়ে মামুনুর রশিদ (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই হোটেলের কর্মচারী।

ফেনীর সোনাগাজীতে এনসিপির জুলাই পদযাত্রার উদ্বোধনী সভায় হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের সমালোচনা করে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, বেকারত্ব ও দ্রব্যমূল্য নিয়ে বক্তব্য দেন। সভা চলাকালে সমর্থকদের মধ্যে হট্টগোল, পরে হাতাহাতি এবং অন্তত ৫টি মুঠোফোন চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।বিস্তারিত