চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানার একটি দল অভিযান চালিয়ে মো. জামাল হোসেনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার জামাল হোসেন দক্ষিণ পাহাড়তলীর মনছুরাবাদ সিএন্ডবি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার সিআর মামলা নম্বর-৫৩৯/২১-এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) আইন, ১৩৮ ধারায় এক বছরের সাজা পরোয়ানা ছিল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারের পর তাকে সাজা পরোয়ানা অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআরএএইচ/জেএইচ