ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল সাড়ে ৮টায় তালিকার ১৬তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৯৭।
এদিন বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৭টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন
১৫ বছর ঝুলে আছে কাজ, গুলশান-বনানী-বারিধারার মানববর্জ্য এখনো পড়ছে লেকে
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। ১৪২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং শহরটি। এরপরই জাকার্তা, দোহা, কিনশাসা, পোর্টল্যান্ড ও জোহানেসবার্গের মতো শহরগুলো দূষণের দিক থেকে উপরের দিকে রয়েছে।
অন্যদিকে, ১০ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। এছাড়া নরওয়ের ওসলো ১৬, কাজাখস্তানের আলমাটি ১৯, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ১৯, সিডনি ২২ এবং আয়ারল্যান্ডের ডাবলিন ২২ স্কোর নিয়ে সবচেয়ে কম দূষণের শহরের তালিকায় রয়েছে।
এমকেআর








