কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ সৈকত ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা-পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় ভাগজত বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
রাজনীতি
দৌলতপুরে পুলিশের জালে অস্ত্রধারী যুবক

শেয়ার করুন







