কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকায় জনবল নিয়োগ দেবে। ১৩তম থেকে ২০তম গ্রেডে ৩৭টি শূন্য পদে নিয়োগে এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা পদসমূহে আবেদন করতে পারবেন।
একনজরে চাকরিসংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-৯, ঢাকা
মোট পদের সংখ্যা: ৩৭টি
আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের ওয়েবসাইট: tax9.teletalk.com.bd
৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদেরপদভিত্তিক চাকরির বিবরণ ও যোগ্যতা—
১. সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ২৪,০০০ - ৫৮,০০০/-
২. উচ্চমান সহকারী (গ্রেড-১৪)
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ২৩,৫০০ - ৫৬,৮০০/-
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ২৩,৫০০ - ৫৬,৮০০/-
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/-
৫. গাড়িচালক (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/-
৬. মেশিন অপারেটর (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/-
৭. নোটিশ সার্ভার (গ্রেড-২০)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/-
৮. অফিস সহায়ক (গ্রেড-২০)
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/-
৯. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/-
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
*১ থেকে ৬ নম্বর পদের জন্য: টেলিটকের চার্জসহ মোট ১১২/- টাকা
*৭ থেকে ৯ নম্বর পদের জন্য: টেলিটকের চার্জসহ মোট ৫৬/- টাকা
(অনগ্রসর নাগরিক—ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদে ফি মোট ৫৬/- টাকা)
এসএমএস পাঠানোর নিয়ম:
প্রথম SMS: TAX9 User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: TAX9 Yes PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
আবেদনের নিয়মাবলি ও ছবি/স্বাক্ষর সাইজ
অনলাইনে আবেদনপত্র পূরণ করতে প্রবেশ করুন: tax9.teletalk.com.bd
প্রার্থীর রঙিন ছবির মাপ ৩০০x৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষরের মাপ ৩০০x৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB) হতে হবে।
একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
আবেদন ও পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট: taxeszone9dhaka.gov.bd।





