রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

আজ সারাদিন আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন

তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে ১০ হাজারের বেশি প্রাণহানি

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

এমআরএম