রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

অভিযানকালে ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৫২ জন, সিটিটিসি ১১ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, হাতেনাতে চক্রের ৪ সদস্য গ্রেফতার

এ সময় তাদের কাছ থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি টি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬,৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

কেআর/এমএমকে