রাজধানীর কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে দুই থানার বর্তমান ওসিকে ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

ডিএমপির ৩ থানার ওসি বদলি

অন্যদিকে, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, কাফরুল থানার বর্তমান ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

টিটি/এমএমকে