ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।






