ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

আরও পড়ুন

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮৭

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. নাঈম (২০), মো. মামুন হোসেন (২২), মো. দ্বিপু বাহাদুর (২৯), মো. সাইদুল ইসলাম (৩৬), মো. মনিরুল মনু (৪২), মো. আবুল বাশার (৫৩), মো. জাহিদুল ইসলাম (১৮), মো. আলী হোসেন (৪৮), মো. সবুজ (৩৭), মো. মামুন (৫২), মো. নাজমুল ইসলাম (২৫), শাহ পারভেজ (৪০), মৃদুল হাসান (২৯), সুজন বেপারী (২৬), মো. শাকিল (২৬), সেলিম ওরফে ডিপজল (২২), সেলিম ওরফে ডিপজল ওরফে রনি, রাকিব (২২), রাজা মিয়া ২১, সবুজ ব্যাপারী ওরফে সবুজ (২২), সবুজ, মো. সবুজ, সুজন, হাসান, মামুন (২৪), মামুন (২৪), নাদিম, জুয়েল মিয়া (৩১), ইমরান (২৭), শেখ শাহিন (৫৫), চঞ্চল রবি দাস (২১), রিহান শেখ (১৯), বাপ্পি শেখ (২০), পলাশ হোসেন (২৫), শাহীন (২৫), মো. সুন্নত (২২), মো. রাজু (৪৫), মো. আকবর খান ইমন (২৪), মেরাজুল ইসলাম (২২), খন্দকার মো. ইব্রাহিম (২১), আবির হোসেন (২৫), রবিনুর (২৭), মনোয়ার হোসেন ওরফে রিফাত (২৬), জহুরুল ইসলাম (৩২), মো. লাবলু (২০), মকবুল হোসেন ওরফে মুকুল (২৭), মিজানুর রহমান মুকুল (৪০), শ্রাবন দেওয়ান (২০), মো. সজিব (২১), শামীম হোসেন (৩৬), মিলন (৪২), আলমগীর হোসেন (৩০), মনির হোসেন (৩২), মশিউর রহমান (২৬), ফাহিম (২৩) ও দিপংকর চন্দ্র দাশ ওরফে অভি (৩১)।

আরও পড়ুন

৮ মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে
তেজগাঁও থানা-পুলিশ ৩ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ২৮ জন, আদাবর থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন ও হাতিরঝিল থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমএমকে