বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিন গ্রামের পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রোয়াংছড়ি উপজেলার দুর্গম কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বান্দরবান সেক্টর বিজিবির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।মেডিকেল ক্যাম্পে কাইন্তারমুখ, লাপেগই ও লাপাইমুখ পাড়াসহ আশপাশের দুর্গম এলাকার নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়।দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।এ বিষয়ে বান্দরবান সেক্টরের বিজিবি কমান্ডার কর্নেল রুবায়েত জামিল বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তায় বিজিবি সব সময় কাজ করে আসছে। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজনীতি
দুর্গম পাহাড়ে ৫ শতাধিক মানুষকে বিজিবির চিকিৎসাসেবা

শেয়ার করুন







