‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%, সূত্র: সময় টিভি’ এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ তথ্য প্রচার করা হচ্ছে।
৪০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে তথ্যটি প্রচার করছেন। এসব পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবিষয়ক তথ্য দেওয়া ‘শুভ সাজেশন-Shuvo Suggestion’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৮ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য করা হয়েছে ৭৮০টির বেশি।

তবে যাচাই করে দেখা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তি ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশ করা হবে।
লিংক: এখানে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছেপোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বরং সময় টিভির ওয়েবসাইটে ২৭ অক্টোবর ‘এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
লিংক: এখানে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ২৭ অক্টোবর প্রথম আলোকে নতুন তারিখের কথা জানান।
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে২৯ অক্টোবর বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতেও ৩১ অক্টোবর বেলা ১১টায় ফলাফল প্রকাশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
অর্থাৎ ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট ও ফটোকার্ডগুলো ঠিক নয়। কারণ, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ অক্টেবর, যা এখনো প্রকাশিত হয়নি।







