এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২৭ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির বিপণনকর্মীরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই ফার্মা বিজনেস এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে এসিআই হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মহিবুজ জামান, মার্কেটিং অপারেশনসের ডিরেক্টর মো. মুহসিন মিয়া, হেলথকেয়ার অপারেশনস ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার, ফিল্ড মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মো. মাহমুদুর রহমান ভুইয়া ও মেডিকো মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর রুমানা দৌলা।

স্বাগত বক্তব্যে এসিআই হেলথকেয়ারের এমডি ও সিইও এম মহিবুজ জামান কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের সাফল্য তুলে ধরেন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে এসিআই ফার্মার অব্যাহত অবদানের কথা পুনর্ব্যক্ত করেন।

হেলথকেয়ার অপারেশনস ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার কোম্পানির ২০২৬-২৭ সালের সামগ্রিক ব্যবসায়িক চিত্র ও কৌশলগত লক্ষ্য তুলে ধরেন।

মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মো. মুহসিন মিয়া ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রবৃদ্ধি অর্জনে জোর দেন এবং বিপণন কৌশল তুলে ধরেন।

ফিল্ড মার্কেটিং অপারেশনসের ডিরেক্টর মো. মাহমুদুর রহমান ভুইয়া বিপণনের কৌশলগত রোডম্যাপ এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মেডিকো মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর রুমানা দৌলা আধুনিক ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের মূল ভিত্তি হিসেবে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কোম্পানির ২০২৫-২৬ সালের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়।