মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে এত দিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন জেলেরা। ফলে চট্টগ্রামের চিরচেনা রাসমণি ঘাট ও কর্ণফুলীতীরের ফিশারি ঘাটের চঞ্চলতা রূপ নিয়েছিল নীরবতায়। ঘাটে নোঙর ফেলে এত দিন অলস সময় পার করেছে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো। আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হতেই আবারও রুপালি ইলিশের সন্ধানে সাগরের পানে ভেসে যাবে এসব জলযান।

কর্ণফুলীর পাড়ে একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষে নোঙর করে রাখা লাল রঙের মাছ ধরার নৌকাগুলো সাগরে নামার অপেক্ষায়
ঘাটের খুঁটিতে অলসভাবে বেঁধে রাখা ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাগুলো আজ মধ্যরাতের পর থেকেই আবার ছুটে চলবে সাগরের পানে
ফিশারি ঘাটের চারপাশে নৌকার ভিড়
খালের জলে ভাসছে নোঙর করা নৌকাগুলো
চট্টগ্রামের কাট্টলী খালে সারিবদ্ধভাবে বেঁধে রাখা মাছ ধরার নৌকা
কর্মচাঞ্চল্যহীন ফিশারি ঘাটে এত দিন অলস পড়ে ছিল মাছ ধরার নৌকাগুলো। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ মধ্যরাত থেকে পুরো এলাকায় ফিরবে চেনা ব্যস্ততা