পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার নবি স্টাইলস। মস্তিষ্কের গুরুতর আঘাতজনিত রোগে আক্রান্ত অবস্থায় মারা গেছেন বলে আদালতে জানানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গতকাল তার মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত (ইনকোয়েস্ট) করার নির্দেশ দিয়েছেন করনার।

২০২০ সালে ৭৮ বছর বয়সে মারা যান সাবেক ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। মৃত্যুর সময় তিনি ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথিতে ভুগছিলেন, যা বারবার মাথায় আঘাত লাগার সঙ্গে সম্পর্কিত একটি মস্তিষ্কজনিত রোগ।

গ্রেটার ম্যানচেস্টার সাউথ এলাকার করনার ক্রিস মরিস স্টকপোর্ট করনার্স কোর্টে জানান, একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ স্টাইলসের মস্তিষ্কের নমুনা ও চিকিৎসা নথি পরীক্ষা করেছেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে তার মৃত্যুর বিষয়ে পূর্ণাঙ্গ ইনকোয়েস্ট প্রয়োজন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকদের ধারণা, দীর্ঘ ক্যারিয়ারে বারবার হেড করার কারণে সৃষ্ট মাথার আঘাতের সঙ্গে সিটিই-এর সম্পর্ক থাকতে পারে।

নরবার্ট ‘নবি’ স্টাইলস ছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি জাতীয় দলের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রায় ৪০০ ম্যাচে মাঠে নেমেছেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

আইএন