শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রেনাটা উৎপাদিত লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের ৬ দেশে রপ্তানি করবে। প্রতিষ্ঠানটি এই ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়া (ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর—ডিসিপি) এর আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইটালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটা—এই ছয়টি দেশে পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রেনাটার ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ জিএমপি) অনুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন কেন্দ্রে উৎপাদন করা হবে।

রেনাটা জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় বাজারগুলোতে থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত লেভোথাইরক্সিনের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।