জামালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা মুদিপাড়া এলাকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

গ্রামে মাকে দেখে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী

নিহতদের মধ্যে একজন হলেন মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের বিল্লাহ হোসেন (৫০)। তাৎক্ষণিকভাবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

আঠারোয় প্রাণ গেলো অভিনেত্রীর

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম