জামালপুর শহরে বিচারক দম্পত্তির বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিচারক দম্পত্তি মো. আহমাদুল কবির সাকিল জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ জজ আদালতে এবং নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ আদালতে সিভিল জজ হিসাবে কর্মরত। পুলিশ জানায়, বিচারক দম্পতি শহরের দেওয়ানপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। চুরির সময় তারা বাসায় ছিলেন না। এ সুযোগে তৃতীয় তলার জানালার গ্রিল কেটে ১ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণ, হীরার আংটি ও মূল্যবান জিনিস চুরি হয়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার বেশি মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন বিচারক দম্পত্তি।








